
(৮ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ১২:০৪ অপরাহ্ন
বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্কে তৃতীয় কোনো দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ চীন চায় না বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার যে কোনো দেশের সঙ্গে চীনের সম্পর্ক যদি তৃতীয় কোনো পক্ষের টার্গেট হয়, তাহলে তা ব্যর্থ হবে।” তিনি আরও বলেন, চীন ও বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তিনি আশাবাদী।
তিস্তা প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নিলেই চীন কাজ শুরু করতে প্রস্তুত রয়েছে। আমরা প্রস্তুত আছি। সরকার চাইলে তিস্তা প্রকল্পে কাজ শুরু করা যাবে, বলেন তিনি।তিস্তা নদী ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্প নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। এ বিষয়ে চীনের আগ্রহ পুনর্ব্যক্ত করায় প্রকল্প বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।