banglahour

যেকোন মূল্যে সুন্দরবন সুরক্ষা ও বনদস্যুদের দমন করা হবে : বন ও পরিবেশ প্রতিমন্ত্রী

সারাদেশ | ব্যুরো প্রধান, খুলনা।

(৫ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৭:১৫ অপরাহ্ন

বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, বিশ্ব ঐতিহ্য সুন্দরবন আমাদের জাতীয় সম্পদ। এটিকে যেকোন মূল্যে সুরক্ষা করা হবে। পাশাপাশি সুন্দরবনের ক্ষতিসাধনকারী, বন্যপ্রাণী হত্যা ও পাচারকারী জলদস্যু এবং সকল দস্যুবাহিনী দমনে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
রবিবার বিকেলে খুলনা সার্কিট হাউজ মিলনায়তনে সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা দমন বিষয়ে করণীয় নির্ধারণে আয়োজিত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।


খুলনার বিভাগীয় কমিশনার মো. মোকতার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, রেঞ্জ ডিআইজি, র‌্যাব, কোস্টগার্ড, নৌ-পুলিশসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সুন্দরবন বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় সুন্দরবন এলাকায় জলদস্যুতা, চোরাচালান ও বন্যপ্রাণী পাচার রোধে সমন্বিত অভিযান জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং স্থানীয় জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বয়ের মাধ্যমে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল