banglahour

নদী মাপের মাধ্যমে ঘটনা নিশ্চিত, অবশেষে মামলা রুজুর নির্দেশ

সারাদেশ | আসাদুজ্জামান সিনিয়র স্টাফ রিপোর্টার ।

(৮ মাস আগে) ২২ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার, ৯:০৪ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১০:৪৯ পূর্বাহ্ন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপির প্রার্থী ও তার কর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে আদালত অবশেষে মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন। মামলায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী, পুলিশ কমিশনার, রিটার্নিং কর্মকর্তা ও বরিশাল জেলা প্রশাসকসহ ১৪ জনকে আসামি করা হয়েছে।
চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জহির উদ্দিন রবিবার মামলাটি রুজু করার নির্দেশ দেন, যা আদালতের সহকারী মো. আব্দুর রহমান নিশ্চিত করেছেন।


মামলার বাদি বরিশাল জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউল আলম খান পলাশ। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনের সময় বরিশাল-৫ আসনে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ও তার সহকর্মীরা প্রচারণা চালাতে পারেননি। চন্দ্রমোহন এলাকায় লিফলেট বিতরণের সময় তাদের স্পীডবোটে ধাওয়া করা হয়। পরে বিশ্বাসেরহাট এলাকায় নদীর ভিতর থেকে সাদা পোশাকের পুলিশ তাকে জোরপূর্বক অপহরণ করে, চোখ বেঁধে অজ্ঞাত স্থানে অমানবিক নির্যাতন চালানো হয়।


পলাশ আরও বলেন, অপহরণের ভিডিও ভাইরাল হওয়ায় পুলিশ তাকে হত্যা করতে পারেনি। পরে তাকে বন্দর থানায় নিয়ে ২/৩টি মিথ্যা মামলায় আসামি করা হয়। তিনি উল্লেখ করেন, এখনও মাঝে মাঝে সেই নির্যাতনের প্রভাব অনুভব করেন।
ঘটনাস্থল নিশ্চিত করার জন্য কীর্তনখোলা নদীতে ফিতা দিয়ে পরিমাপ করা হয়। পরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোতয়ালি মডেল থানার ওসিকে মামলাটি এজাহারভূক্ত করার নির্দেশ দেন।


মামলায় আসামিদের মধ্যে রয়েছে – সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম, বরিশাল মহানগর পুলিশের সাবেক কমিশনার মো. রুহুল আমিন, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ পুলিশ ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল