banglahour

মঙ্গার নয়, মর্যাদাশীল কুড়িগ্রাম গড়তে চাই — এমপি ড. আতিক মুজাহিদ

সারাদেশ | কুড়িগ্রাম প্রতিনিধি।

(২ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৭:৫৩ পূর্বাহ্ন

কুড়িগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ বলেছেন, “আমার স্বপ্ন মঙ্গার কুড়িগ্রাম নয়, মর্যাদাশীল ও উন্নত কুড়িগ্রাম গড়া। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।”
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলা হলরুমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।


এমপি ড. আতিক মুজাহিদ জানান, কুড়িগ্রামে ‘কুড়ি টাওয়ার’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে তিনি গত এক বছর ধরে বিদেশি বিনিয়োগকারীদের কুড়িগ্রামে আমন্ত্রণ জানাচ্ছেন। তিনি বলেন, “প্রাইভেট বিনিয়োগের মাধ্যমে এটি বাস্তবায়ন করতে চাই। এটি কোনো বাধ্যতামূলক বিষয় নয়, তবে একটু সময় প্রয়োজন। আমি বিভিন্ন দেশে সফর করে কুড়িগ্রামে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কুড়িগ্রামের কোথাও বৈধ বালু মহাল নেই। অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। “রাজনৈতিক প্রভাব যাই থাকুক, মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি করার সুযোগ নেই,”—যোগ করেন তিনি।


তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এলাকার সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করবেন। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির কুড়িগ্রাম শাখার সভাপতি মুকুল মিয়া, সাধারণ সম্পাদক মাসুম মিয়া, কুড়িগ্রাম প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মাহফুজার রহনা টিউটর এবং ইউনাইটেড প্রেসক্লাবের আহ্বায়ক রাশিদুল ইসলাম রাশেদসহ অন্যরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল