banglahour

ফরিদপুরে চুরি হওয়া ৬টি অটোরিকশা ও যন্ত্রাংশ উদ্ধার, আটক ৬

সারাদেশ | ফরিদপুর প্রতিনিধি

(৮ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৩:৩৭ অপরাহ্ন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় অভিযান চালিয়ে চুরি করে আনা ৬টি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬ জনকে আটক করা হয়েছে


সোমবার (২৩ ফেব্রুয়ারি) উপজেলার সাতৈর বাজারের ‘মা মটরস অ্যান্ড অটোমোবাইল ওয়ার্কসপ’ থেকে অটোরিকশাগুলো উদ্ধার করা হয়। ভোর থেকে এ অভিযান শুরু হয়ে কয়েক ঘণ্টা ধরে চলে। অভিযান পরিচালনা করে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ। এতে নেতৃত্ব দেন উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম।


পুলিশ জানায়, ফরিদপুর শহরের বিভিন্ন স্থান থেকে সম্প্রতি একাধিক অটোরিকশা চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীরা কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। তদন্তের একপর্যায়ে সাতৈর বাজারের ‘মা মটরস অ্যান্ড অটোমোবাইল ওয়ার্কসপ’-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। পরে সেখানে অভিযান চালিয়ে ৬টি অটোরিকশা ছাড়াও ইজিবাইকের চ্যাসিস, মোটর, ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়।


প্রাথমিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে স্থানীয় সূত্রে প্রতিষ্ঠানের মালিক মো. ইলিয়াস হোসেন, মো. রনি ও মোজাম্মেল নামের তিনজনের নাম জানা গেছে।
এসআই সাইফুল ইসলাম জানান, অভিযান শেষে ফরিদপুর কোতোয়ালি থানায় প্রেসব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত তথ্য জানানো হবে।


বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, কোতোয়ালি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করেছে। বোয়ালমারী থানা পুলিশ তাদের সহায়তা করেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল