banglahour

ঢাকা সেনানিবাসে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৮ মাস আগে) ২৩ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার, ৫:৪৫ অপরাহ্ন

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার প্রথমবারের মতো ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করেছেন।সকাল নয়টায় প্রধানমন্ত্রী তাঁর দপ্তরে পৌঁছালে সশস্ত্র বাহিনী প্রধানগণ তাঁকে স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরে প্রধানমন্ত্রী পদোন্নতিপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তাকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এবং মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী।অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের অবদানের প্রশংসা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল