banglahour

ঝাড়ু হাতে শহর পরিস্কার করলেন ব্যারিস্টার সালেহী

সারাদেশ | কুড়িগ্রাম প্রতিনিধি

(৮ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ২:৫৯ অপরাহ্ন

স্বপ্নের উলিপুর গড়তে কাজ শুরু করেছি। প্রতিটি স্তরে পরিবর্তন আনতে চাই।” — এ প্রত্যয় ব্যক্ত করে উলিপুর পৌর শহরে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।


মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় উলিপুর মসজিদুল হুদার সামনে থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, উলিপুর উপজেলার ময়লা-আবর্জনা অপসারণ ও হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ভঙ্গুর ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং যানজট নিরসনে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে অটোরিকশা, ভ্যাটসহ বিভিন্ন পৌর টোল মওকুফ করা হয়েছে বলেও জানান তিনি। আগামী মাস থেকে অবৈধভাবে কাউকে টোল দিতে হবে না বলেও ঘোষণা দেন সংসদ সদস্য।


দীর্ঘদিন ধরে শহরের সড়কের দুই ধারে ময়লা-আবর্জনা জমে থাকায় দুর্গন্ধ ও পরিবেশ দূষণের সৃষ্টি হয়। এতে পথচারী ও স্থানীয় বাসিন্দাদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। এ পরিস্থিতি নিরসনে নবনির্বাচিত সংসদ সদস্য নিজ হাতে ঝাড়ু নিয়ে সড়ক পরিষ্কার কার্যক্রমে অংশ নেন এবং বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেন।


এ উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা। তাদের প্রত্যাশা, নিয়মিত তদারকি ও জনসচেতনতা বৃদ্ধি পেলে উলিপুরে স্থায়ীভাবে পরিচ্ছন্ন পরিবেশ বজায় থাকবে
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জহুরুল ইসলাম, উলিপুর উপজেলা ভারপ্রাপ্ত আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন, জেলা ইউনিটের সদস্য খায়রুজ্জামান, বাজার দক্ষিণ শাখার সভাপতি আব্দুল হালিম, পৌর সেক্রেটারি মাহফুজুর রহমান, আব্দুর রাজ্জাক, উত্তর শাখার সভাপতি সাজেদুল ইসলাম, সেক্রেটারি আশরাফুল ইসলামসহ শতাধিক নেতা-কর্মী।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল