banglahour

রমজানে টিসিবির পণ্যের ট্রাকে উপচে পড়া ভিড়

সারাদেশ | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি । ঢাকা।

(৮ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৩:৫১ অপরাহ্ন

এটি সিঙ্গাপুর, লন্ডন কিংবা ফিলিস্তিনের কোনো দৃশ্য নয় পবিত্র রমজান মাসে সাশ্রয়ী মূল্যের পণ্য কিনতে রাজধানীর উত্তরা এলাকায় টিসিবির ট্রাকের পেছনে সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ের চিত্র এটি।

মঙ্গলবার রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের ৬/সি রোডে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্যবাহী ট্রাক ঘিরে শত শত মানুষ ভিড় করেন। রমজান উপলক্ষে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য সংগ্রহের জন্য সকাল থেকেই নারী-পুরুষের দীর্ঘ সারি দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভিড় এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এক পর্যায়ে পরিস্থিতি বেগতিক দেখে ট্রাক চালক দ্রুত স্থান পরিবর্তন করেন।

স্থানীয়রা বলছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ টিসিবির পণ্যের ওপর অনেকটাই নির্ভরশীল হয়ে পড়েছেন। তাই ট্রাক আসার খবর পেলেই ভিড় জমছে বিভিন্ন এলাকায়।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল