banglahour

/পটুয়াখালী–৪ আসনের সংসদ সদস্যকে মহিপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা মনির।

সারাদেশ | পটুয়খালী প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৪:২৯ অপরাহ্ন

পটুয়াখালীর মহিপুর প্রেসক্লাবের পক্ষ থেকে পটুয়াখালী–৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন (এমপি)-কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় তার নিজ বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।


এ সময় নেতৃবৃন্দ সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং এলাকার সার্বিক উন্নয়নে তার কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।


শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সভাপতি হাজী হুমায়ুন সিকদার, মহিপুর থানা বিএনপির সভাপতি ও মহিপুর প্রেসক্লাবের উপদেষ্টা জলিল হাওলাদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক ও প্রেসক্লাবের উপদেষ্টা অ্যাডভোকেট শাহজাহান পারভেজ।


এছাড়াও উপস্থিত ছিলেন মহিপুর প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান প্যাদা, সহ-সভাপতি রাসেল কবির মুরাদ, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রেহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সৌমিত্র সুমন ও অর্থ সম্পাদক এম. পলাশ সরকার।


শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ও প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুল্লাহ খান রাব্বী, মো. মনিরুজ্জামান, মো. মাহতাব হাওলাদার, সদস্য ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য মো. মোয়াজ্জেম হোসেন এবং সহযোগী সদস্যদের মধ্যে মো. মিজানুর রহমান, মো. কাওছার মনির, মো. মীর মিজান ও মো. মেহেদী হাসান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল