banglahour

ভৈরবে ইয়াবা-হেরোইন ও নগদ টাকাসহ নারী-পুরুষ গ্রেফতার

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(৫ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৫:৩৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৩৯ অপরাহ্ন

ভৈরবে মাদকবিরোধী অভিযানে ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ০.০৩০ গ্রাম হেরোইন ও নগদ ৩ লাখ ৫৬ হাজার ৭২০ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪।


গ্রেফতারকৃতরা হলেন সুমন মিয়া (৩০) ও মমতা (২৭)। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের পঞ্চবটি পুকুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। এ সময় মাদক বিক্রয়কালে তাদের আটক করা হয়।


র‍্যাব জানায়, আটককৃতদের হেফাজত থেকে ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ০.০৩০ গ্রাম হেরোইন, ৮টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৩ লাখ ৫৬ হাজার ৭২০ টাকা জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৬৩ হাজার টাকা।
এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল