banglahour

ভৈরবে ট্রেনের ছাদ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার

সারাদেশ | এম এ হালিম, ভৈরব প্রতিনিধি।

(২ মাস আগে) ২৫ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ২:৩১ অপরাহ্ন

কিশোরগঞ্জের ভৈরবে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে ভৈরব রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।


ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাঈদ আহমেদ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৫টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কারের ছাদে অভিযান পরিচালনা করা হয়।

 


এ সময় খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। প্রতিটি প্যাকেটে দুই কেজি করে মোট ১২ কেজি গাঁজা ছিল। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল