banglahour

বরিশাল সিটি কর্পোরেশন মেয়র পদে তৃণমূল নেতাকর্মীদের আস্থায় রহমাতুল্লাহ

সারাদেশ | ফয়সাল রাকিব | বরিশাল ব্যুরো প্রধান।

(২ মাস আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৭:৪৫ পূর্বাহ্ন

আন্দোলন-সংগ্রাম কিংবা দলীয় নেতাকর্মীদের যেকোনো বিপদ-আপদের খবর পেলেই পাশে দাঁড়ান কর্মীবান্ধব নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ—এমনটাই দাবি করেছেন বরিশালের তৃণমূল পর্যায়ের বিএনপি নেতাকর্মীরা।


স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত প্রায় ১৭ বছর ধরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে অংশ নিয়ে যেসব মাঠপর্যায়ের নেতাকর্মী মামলা, জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের পাশে নিয়মিতভাবে সহযোগিতা করেছেন রহমাতুল্লাহ। কোনো কর্মী গ্রেপ্তার বা কারাবন্দি হলে তিনি ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও প্রদান করেছেন বলে দাবি করেন দলীয় নেতাকর্মীরা।


তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতে, বরিশালে কর্মীবান্ধব ও জনপ্রিয় নেতাদের তালিকায় আবু নাসের মো. রহমাতুল্লাহর নাম অন্যতম।


এদিকে বরিশাল-৫ আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও জানা গেছে। তাদের অভিযোগ, যোগ্য ও ত্যাগী নেতাদের মূল্যায়ন না করায় তৃণমূল পর্যায়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
বিভিন্ন পেশাজীবী ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আবু নাসের মো. রহমাতুল্লাহকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়েছে।
স্থানীয় নেতাকর্মীদের বিশ্বাস, সৎ, যোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্ব হিসেবে রহমাতুল্লাহ মেয়র নির্বাচিত হলে বরিশাল নগরীর উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল