banglahour

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা নিহত

সারাদেশ | ব্যুরো প্রধান, খুলনা।

(২ মাস আগে) ২৬ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার, ৫:২১ অপরাহ্ন

খুলনায় দুর্বৃত্তদের গুলিতে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা শেখ সোহেল নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টা ১৫ মিনিটে নগরীর খানজাহান আলী থানাধীন আফিল গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আফিল গেট এলাকার একটি মোটরসাইকেল গ্যারেজে বসে ছিলেন শেখ সোহেল। এ সময় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


ঘটনার খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ, ডিবি ও সিআইডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।
পুলিশ জানায়, নিহত শেখ সোহেল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে পরিচিত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলাও রয়েছে বলে জানা গেছে।
নিহত শেখ সোহেল খুলনার আটরা শেখপাড়া গ্রামের বাচ্চু শেখের ছেলে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল