banglahour

জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ চোরাচালান পণ্যসহ আটক ৪

সারাদেশ | জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি।

(২ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৫:২১ পূর্বাহ্ন

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্যসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালান কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট–তামাবিল মহাসড়কের জৈন্তাপুর মডেল থানার সামনে চেকপোস্ট বসিয়ে একটি সাদা রঙের হাইএস মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ-১৫-৫৭১৭) তল্লাশি করা হয়। এ সময় গাড়ি থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালান পণ্য উদ্ধার করা হয়।


উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে সাদা প্লাস্টিকের বস্তায় রাখা ২৮৫ বক্স কাবেরী মেহেদী, ১,২০০ পিস পন্ডস ফেস ব্রাইট বিউটি ফেসওয়াশ, ১৩০ পিস কিও কারপিন অলিভ অয়েল, ৩৫ পিস ইমামি ৭ অয়েল এবং ২৭০ পিস ফেসওয়াশ।
এ ঘটনায় আটক ব্যক্তিরা হলেন— টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বাইচাইল গ্রামের আফছার আলীর ছেলে রবিউল হাসান (২৫), একই এলাকার মফিজুর রহমানের ছেলে সাহাদৎ হোসেন (১৯), শহিদুল ইসলামের ছেলে অন্তর (১৯) এবং জামালপুর সদর উপজেলার রেজাউল ইসলামের ছেলে আলীমুর রাজি (৩২)।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত চেকপোস্ট অভিযানে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ পণ্যসহ চার চোরাকারবারীকে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়ের করে শুক্রবার আদালতে প্রেরণ করা হবে। চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল