
(১ মাস আগে) ২৭ ফেব্রুয়ারি ২০২৬, শুক্রবার, ৮:১০ অপরাহ্ন
সর্বশেষ আপডেট: ৮:১১ অপরাহ্ন
ফ্রান্সে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের সম্মানে ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের পার্শ্ববর্তী অবারভিলিয়ে এলাকার শাহজালাল রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা পরিচালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক শেখ সামিরা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তারা প্রবাসে বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন। তারা সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফ্রান্স-বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক লুৎফুর রহমান বাবু, আবুল কালাম মামুন, মো. তাজ উদ্দিন, রাসেল আহমেদ, নজমুল হক, মোসাদ্দেক হোসেন সাইফুল, মো. নজমুল কবির, নয়ন মামুন, মাজহারুল ইসলাম, এম সি রুমেল, ইকবাল মাহমুদ জাফর, বাদল পাল, জুনেদ ফারহান, সোহেল আহমেদ ও আব্দুল কাইয়ুমসহ প্রমুখ সাংবাদিকবৃন্দ।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন।