banglahour

ঠাকুরগাঁওয়ে মদের বোতলসহ আটক ১

সারাদেশ | আব্দুস সালাম রুবেল

(৩ বছর আগে) ১৫ মার্চ ২০২৩, বুধবার, ১:২৮ অপরাহ্ন

ঠাকুরগাগাঁও: জেলার সদর উপজেলার  রুহিয়ায় দুই বোতল দেশীয় মদসহ তাজুল ইসলাম (৪৮) নামে একজনকে আটক করা হয়েছে। আটককৃত তাজুল ইসলাম ওই ইউনিয়নের মৃত আব্দুল আলীর ছেলে।

মঙ্গলবার (১৪ মার্চ) রাতে ২০ নং রুহিয়া পশ্চিম ইউনিয়নের রামনাথ বাজার (এমপি মোড়) থেকে তাকে আটক করে  রুহিয়া থানা পুলিশ।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সোহেল রানা জানান, অভিযুক্ত তাজুল ইসলাম রামনাথ বাজার এলাকায় মাদক বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। পরে তাকে তল্লাশি করা হলে দুই লিটারের দু'টা দেশীয় মদের বোতল পাওয়া যায়।

এ ঘটনায় রুহিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল