banglahour

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি। ঢাকা।

(৮ মাস আগে) ১ মার্চ ২০২৬, রবিবার, ১:১৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:২৪ অপরাহ্ন

ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী Tarique Rahman।

রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী Asadul Habib Dulu।

মন্ত্রী জানান, ভূমিকম্প মোকাবিলায় একটি প্রাথমিক সমন্বিত পরিকল্পনা প্রস্তুত করা হচ্ছে। এ বিষয়ে আগামী ১১ মার্চ প্রধানমন্ত্রীর সঙ্গে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে সার্বিক প্রস্তুতি ও করণীয় চূড়ান্ত করা হবে।

তিনি আরও বলেন, ভূমিকম্পের পর জরুরি আশ্রয়ের জন্য রাজধানীর খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো চিহ্নিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ভূমিকম্পের সময় ও পরবর্তী করণীয় সম্পর্কে ব্যাপক জনসচেতনতা তৈরির জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলা হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সাম্প্রতিক ভূকম্পনের প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার করা হচ্ছে, যাতে যে কোনো দুর্যোগে দ্রুত ও কার্যকর সাড়া দেওয়া যায়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল