banglahour

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে: আজিজুল বারী হেলাল

জাতীয় | ব্যুরো প্রধান, খুলনা।

(৮ মাস আগে) ১ মার্চ ২০২৬, রবিবার, ৫:০৬ অপরাহ্ন

খুলনা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আজিজুল বারী হেলাল বলেছেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে ঐকমত্য রয়েছে।


রোববার দুপুরে খুলনার দিঘলিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে বিএনপির অবস্থান কঠোর। এসব অপকর্ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হারুন অর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সংসদ সদস্য আজিজুল বারী হেলাল উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল