banglahour

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্রের অভিযাত্রা শুরু : রফিক সিকদার

জাতীয় | মফিজুল ইসলাম রুবেল, বাঞ্ছারামপুর প্রতিনিধি

(৮ মাস আগে) ১ মার্চ ২০২৬, রবিবার, ৮:৪৩ অপরাহ্ন

ঢাকার মহাখালীতে “সবার আগে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মহাখালীর রাওয়া ক্লাবে সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম (এক্স জেডিসি ফোরাম) এ অনুষ্ঠানের আয়োজন করে।


এক্স জেডিসি ফোরামের আহ্বায়ক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, ডাকসুর সাবেক এজিএস ও সাবেক সংসদ সদস্য মো. নাজিম উদ্দিন আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট রফিক সিকদার, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনজুর এলাহী এবং বাংলাদেশ এক্স জেডিসি ফোরামের সদস্য সচিব মো. আলমগীর হোসেন।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম, কালাচাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ খায়রুল বাশার, বিসিআইসি কলেজের অধ্যাপক মীর মাসুদুজ্জামান, অধ্যাপক মিথিলা বাশার, রাব্বি ইসলাম, তনু হক, সাবেক ছাত্রনেতা শাহিন, স্বপন মাস্টারসহ সাবেক ছাত্রনেতৃবৃন্দ।


প্রধান অতিথির বক্তব্যে নাজিম উদ্দিন আলম বলেন, “জনগণের নির্বাচিত সরকার গণমুখী ও কল্যাণমুখী কর্মসূচি গ্রহণ করেছে। মানুষ এখন সেবার সুফল পেতে শুরু করেছে।


বিশেষ অতিথি অ্যাডভোকেট রফিক সিকদার বলেন, “তারেক রহমানের প্রত্যয়শীল নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আজ গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ন্যস্ত হয়েছে। প্রতিহিংসার রাজনীতি পরিহার করে আধুনিক ও নিরাপদ বাংলাদেশ গড়তে সরকার বদ্ধপরিকর।”
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল