banglahour

খাল খননের মাধ্যমে কৃষি উন্নয়নে দেশ আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে: এমপি আজিজুল বারী হেলাল

জাতীয় | শেখ লিয়াকত হোসেন, ব্যুরো প্রধান, খুলনা।

(৮ মাস আগে) ২ মার্চ ২০২৬, সোমবার, ৯:০৯ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খননের মাধ্যমে কৃষি উন্নয়ন ঘটিয়ে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন বলে মন্তব্য করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।


সোমবার বিকেলে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের কামারগাতী খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই খাল পুনঃখননের মাধ্যমে অঞ্চলের কৃষি সম্ভাবনা আরও কয়েক ধাপ এগিয়ে যাবে।
পরে তিনি দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা সম্প্রসারণ প্রকল্পের আওতায় আত্রাই নদীর প্রতিরক্ষামূলক বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন করেন।


এ সময় উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেন, দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি সাইফুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিকসহ স্থানীয় নেতাকর্মীরা।


একই দিনে এমপি আজিজুল বারী হেলাল তেরোখাদা উপজেলার বাঘাসিয়া খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সেচ ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের আওতায় এ খাল খনন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, প্রথম ধাপে আড়াই কিলোমিটার খাল খনন করা হবে।
এ সময় উপজেলা বিএনপির নেতাকর্মী ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদ সদস্য বলেন, খাল খননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে, দেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং কৃষকের মুখে হাসি ফুটবে।


এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, দিঘলিয়া উপজেলার বারাকপুর এলাকায় ধান, মাছ ও সবজি চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। তবে খালগুলো ভরাট হয়ে যাওয়ায় আগের মতো কৃষি ও মৎস্য উৎপাদন সম্ভব হচ্ছিল না। খাল পুনঃখননের মাধ্যমে এলাকায় আবারও কৃষি ও মৎস্য উৎপাদন বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল