banglahour

মধ্যপ্রাচ্য সংকটে চার দিনে ১৪৭ ফ্লাইট বাতিল

জাতীয় | ডেস্ক রিপোর্ট

(৮ মাস আগে) ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১:৩৬ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির প্রভাবে বাংলাদেশ থেকে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১৪৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্র জানায়, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত ধাপে ধাপে এসব ফ্লাইট বাতিল হয়। সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে রয়েছে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান।

বাতিল ফ্লাইটের হিসাব অনুযায়ী—

২৮ ফেব্রুয়ারি (২৩৫৯ পর্যন্ত): ২৩টি

১ মার্চ: ৪০টি

২ মার্চ: ৪৬টি

৩ মার্চ: ৩৮টি

৩ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে ছিল কাতার এয়ারওয়েজ (QR) ৪টি, এমিরেটস (EK) ৪টি, গালফ এয়ার (GF) ৪টি, ফ্লাইদুবাই (FZ) ৪টি, কুয়েত এয়ারওয়েজ (KU) ২টি, জাজিরা এয়ারওয়েজ (J9) ৪টি, এয়ার অ্যারাবিয়া (G9) ১২টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স (BS) ৪টি।

এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ মধ্যপ্রাচ্যগামী বহু যাত্রী অনিশ্চয়তায় অপেক্ষা করছেন। ফ্লাইট বাতিল হওয়ায় অনেকে ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে স্বল্পমেয়াদি ভিসাধারীরা বেশি দুশ্চিন্তায় রয়েছেন। কবে পরিস্থিতি স্বাভাবিক হবে—এ বিষয়ে স্পষ্ট ঘোষণা না থাকায় যাত্রীদের হতাশা বাড়ছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল