banglahour

ট্রাফিক আইন ভঙ্গে ঢাকায় ১১৩৬ মামলা, শতাধিক গাড়ি জব্দ

জাতীয় | ডেস্ক রিপোর্ট

(১ মাস আগে) ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১:৪৯ অপরাহ্ন

ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ১৩৬টি মামলা দায়ের করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। সোমবার (২ মার্চ) রাজধানীজুড়ে পরিচালিত বিশেষ অভিযানে এসব মামলা করা হয়।

ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৭০টি, লালবাগে ১৭৮টি, মতিঝিলে ৭৮টি এবং ওয়ারী বিভাগে ১৫৮টি মামলা করা হয়েছে। এছাড়া তেজগাঁও বিভাগে ১০৯টি, মিরপুরে ১৪৫টি, উত্তরা বিভাগে সর্বোচ্চ ২৭৭টি এবং গুলশান বিভাগে ১৯১টি মামলা দায়ের করা হয়।

অভিযানকালে বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজি ও মোটরসাইকেল উল্লেখযোগ্য। ট্রাফিক আইন ভঙ্গের দায়ে মোট ৪২০টি গাড়ি ডাম্পিং এবং ২৭০টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এ তথ্য নিশ্চিত করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল