
(১ মাস আগে) ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৩:০১ অপরাহ্ন
খুলনায় নৌবাহিনী কন্টিনজেন্টের নেতৃত্বে এবং সোনাডাঙ্গা থানা পুলিশের সমন্বয়ে মাদকবিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার গভীর রাতে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন শেখপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে মো. শাহাজাদা (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি শেখপাড়া এলাকার বাসিন্দা এবং তার পিতার নাম মো. বাদশা।
অভিযানকালে তার বাসা থেকে ২৭৮ পিস ইয়াবা ও এক পুটলি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার পরিহিত ট্রাউজারের পকেট থেকে মাদক বিক্রির নগদ ৫০ হাজার ২৯০ টাকা জব্দ করা হয়েছে।
এ সময় আরও জব্দ করা হয়— দেশীয় অস্ত্র হিসেবে একটি কুড়াল, একটি গিয়ার ছুরি, সাতটি ছুরি ও দুটি সামুরাই, তিনটি মোবাইল ফোন, একটি ওয়েট মেশিন, তিনটি লাইটার এবং একটি কাঁচি।
পরবর্তীতে আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র