banglahour

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক তৃতীয় দিনে হাসপাতাল ও ড্রেন উন্নয়ন পরিদর্শন করলেন

সারাদেশ | ব্যুরো প্রধান, খুলনা।

(১ মাস আগে) ৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৫:৫৬ অপরাহ্ন

খুলনা সিটি কর্পোরেশনের নব নিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার (৩ মার্চ) তৃতীয় দিন সার্জিক্যাল পরিদর্শন কার্যক্রম চালান। তিনি সকাল সাড়ে ৯টা থেকে পর্যায়ক্রমে খালিশপুর শাখা অফিস, লাল হাসপাতাল, করিম নগরের ড্রেন উন্নয়ন কাজ এবং শেরে বাংলা রোডস্থ কেসিসি যানবাহন শাখা পরিদর্শন করেন।


পরিদর্শনকালে প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু হাসপাতালে আগত রোগীদের কথা শুনেন এবং হাসপাতালের কর্মীদের রোগীর যত্নে সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে মশার বিস্তার রোধ ও মশক নিধন কার্যক্রম জোরদারে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।


শাখা অফিস পরিদর্শনকালে তিনি বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী নাগরিক সেবা বৃদ্ধিতে গুরুত্বারোপ করেছেন। আমরা নাগরিকদের মতামত ও মাঠ পর্যায়ে কাজ করা কর্মকর্তাদের অভিজ্ঞতা গ্রহণ করে যে প্রক্রিয়া দরকার, তা বাস্তবায়ন করব।”
পরিদর্শনে কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কনজারভেন্সি অফিসার

মো: আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়াউর রহমান, আসমা-উল-হুসনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল