banglahour

ঠাকুরগাঁও সি. এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সারাদেশ | আব্দুস সালাম রুবেল

(৩ বছর আগে) ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৭:০৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৭:০৭ পূর্বাহ্ন

ঠাকুরগাঁও শহরে অবস্থিত স্বনামধন্য সি.এম. আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 
১৫ মার্চ বুধবার বিদ্যালয়ের খেলার মাঠের বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। 

বিদ্যালয়ের চত্বরে জাতীয় সংগীত পরিবেশন এর সাথে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ও পরে বেলুন উড়িয়ে, মশাল জ্বালিয়ে ক্রীড়ার সূচনা করেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মু. সাদেক কুরাইশী।

এ সময়ে অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো,  বিশেষ অতিথি সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ জনাব দীপক কুমার রায়,সভাপতি জেলা আওয়ামী যুবলীগ জনাব আব্দুল মজিদ আপেল, সদস্য জেলা পরিষদ ও সাধারণ সম্পাদক ঠাকুরগাঁও জেলা আওয়ামী যুব লীগ জনাব দেবাশীষ দত্ত সমীর, ঠাকুরগাঁও পৌরসভা ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ওয়ালিউর রহমান অলি ও অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপেন্দ্রনাথ ঝাঁ সহ বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে পরামর্শ উপদেশ মূলক বক্তব্য রাখেন।

খেলা সঞ্চালনা করেন প্রীতি গাঙ্গুলী,মোঃ হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম দুলাল ও সহকারী শিক্ষক মোঃ তোয়াবুর রহমান।

আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ শিক্ষক কর্মচারীবৃন্দ, শিক্ষার্থী ও শিক্ষার্থীর অভিভাবক মায়েরা।  অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল