banglahour

গাইবান্ধায় অপহরণের ১১ দিন পর শিক্ষার্থী উদ্ধার, মূল আসামি গ্রেপ্তার

অপরাধ | গোপাল মোহন্ত। গাইবান্ধা প্রতিনিধি |

(৮ মাস আগে) ৬ মার্চ ২০২৬, শুক্রবার, ৪:১৩ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৪:১৪ অপরাহ্ন

গাইবান্ধা সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে অপহরণের ১১ দিন পর উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় অপহরণ মামলার মূল আসামি তামিম মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৬ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।


র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভদ্রকোলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অপহৃত ওই স্কুলছাত্রীকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী তামিম মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাইবান্ধা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এ অভিযানে র‍্যাব-১৩ ও র‍্যাব-১২ যৌথভাবে অংশ নেয়।
গ্রেপ্তার তামিম মিয়া গাইবান্ধা সদর উপজেলার ভাটপাড়া গোপালপুর গ্রামের রশিদুল ইসলামের ছেলে।


র‍্যাব আরও জানায়, দীর্ঘদিন ধরে তামিম মিয়া ওই স্কুলছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল এবং প্রায়ই পথে বিরক্ত করত। বিষয়টি ওই ছাত্রী তার পরিবারকে জানালে পরিবারের সদস্যরা তামিম ও তার পরিবারকে সতর্ক করেন। 

এতে ক্ষুব্ধ হয়ে তামিম অপহরণের পরিকল্পনা করে।
গত ২২ ফেব্রুয়ারি সকালে ওই স্কুলছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার পথে তামিম ও তার সহযোগীরা বিভিন্ন প্রলোভন দেখিয়ে একপর্যায়ে জোরপূর্বক তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে ওই ছাত্রী বাড়িতে না ফেরায় পরিবার তাকে খুঁজতে থাকে। এ ঘটনায় ২৪ ফেব্রুয়ারি তার মা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল