banglahour

খুলনায় বাসে তল্লাশিতে নারী যাত্রীর কাছ থেকে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার

অপরাধ | শেখ লিয়াকত হোসেন। ব্যুরো প্রধান। খুলনা।

(৮ মাস আগে) ৭ মার্চ ২০২৬, শনিবার, ২:১৪ অপরাহ্ন

খুলনা মহানগরের লবণচরা এলাকায় যৌথ অভিযানে একটি বাসে তল্লাশি চালিয়ে এক নারী যাত্রীর কাছ থেকে ৫টি বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।


শনিবার (৭ মার্চ ২০২৬) সকাল আনুমানিক ৯টার দিকে লবণচরা থানাধীন নিজ খামার পল্লীবিদ্যুৎ অফিসের সামনে গোপন সংবাদের ভিত্তিতে লবণচরা থানা পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার যৌথ দল সাতক্ষীরা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১৪-৪৯০৬) বাসে তল্লাশি চালায়।
তল্লাশির সময় বাসের যাত্রী সুরাইয়া পারভিন (৩৮)-কে আটক করা হয়। তিনি সাতক্ষীরা জেলার চালতাতলা গ্রামের বাসিন্দা এবং মো. আশরাফ উদ্দিনের মেয়ে।


পুলিশ জানায়, তার কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি রিভলভার, ৯৬ রাউন্ড গুলি এবং ৪টি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় লবণচরা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল