
(৮ মাস আগে) ৭ মার্চ ২০২৬, শনিবার, ৯:৫৫ অপরাহ্ন
বগুড়ায় টিএসআর ক্রিকেট একাডেমি আয়োজিত বর্ষসেরা পারফর্মারদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি শহরের চিটাগং নূর মোটেলচ,-জে অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে টিএসআর ক্রিকেট একাডেমির সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার ফিরোজ উদ্দিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাঠান, পরিচালক মাহফুল আলম, কোচ তালহা তাফসি এবং একাডেমির খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই একাডেমির অধিনায়ক ইঞ্জিনিয়ার ফিরোজ উদ্দিন বর্ষসেরা রান সংগ্রাহকের পুরস্কার গ্রহণ করেন। এছাড়া বর্ষসেরা বোলার নির্বাচিত হয়ে পুরস্কার গ্রহণ করেন রিজওয়ান রুদ্র এবং উদীয়মান ক্রিকেটার হিসেবে পুরস্কৃত হন রাকিব রক্সি।
এর আগে দিনব্যাপী বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণের লক্ষ্যে খেলোয়াড় বাছাই কার্যক্রম (ট্রায়াল) অনুষ্ঠিত হয়। ট্রায়াল শেষে প্রাথমিকভাবে ২৪ জন খেলোয়াড় নির্বাচন করে টিএসআর ক্রিকেট একাডেমি। আয়োজকদের দাবি, বগুড়া থেকে ঢাকা তৃতীয় বিভাগ কোয়ালিফাইং টুর্নামেন্টের জন্য এ ধরনের উদ্যোগ এই প্রথম।
এ বিষয়ে একাডেমির সভাপতি মশিউর রহমান বলেন, “বগুড়া থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেটারদের সুযোগ করে দেওয়ার লক্ষ্যেই আমরা নিয়মিত ম্যাচ ও বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করছি। খেলোয়াড়দের পরিশ্রম ও একাগ্রতা ধরে রাখতে পারলে ভবিষ্যতে এখান থেকেই জাতীয় দলের জন্য নতুন প্রতিভা উঠে আসবে।
ক্রিকেটপ্রেমীদের মতে, স্থানীয় পর্যায়ে এমন উদ্যোগ বগুড়ার ক্রিকেটের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।