banglahour

আলমডাঙ্গায় জামায়াতের দুই সংসদ সদস্যকে গণসংবর্ধনা

সারাদেশ | রিফাত রহমান, চুয়াডাঙ্গা প্রতিনিধি।

(৪ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ৫:০৩ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই সংসদ সদস্যকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেলে আলমডাঙ্গা উপজেলার দারুসসালাম ঈদগাহ ময়দানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মানবতার কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমরা সংসদ সদস্য হয়েছি। কোনো সংসদ সদস্যের শরীরে সরকারি বা বেসরকারি পরিচয় লেখা থাকে না—তার কাজের মাধ্যমেই বোঝা যায় তিনি কেমন। আমরা সাধারণ জীবনযাপন করতে চাই এবং মানুষের পাশে থাকতে চাই। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে চুয়াডাঙ্গার দুটি সংসদীয় আসনে একটি কাঁচা রাস্তা পর্যন্ত থাকবে না, ইনশাআল্লাহ।


অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। তিনি বলেন, নানা হুমকি-ধমকি উপেক্ষা করে জনগণ আমাদের নির্বাচিত করেছেন। তাই জনগণের প্রত্যাশা পূরণে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। তিনি মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সবার সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম।


অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও আইনবিষয়ক সম্পাদক দারুস সালাম, জেলা জামায়াতের সদস্য অ্যাডভোকেট মসলেম উদ্দিন, আলমডাঙ্গা পৌর জামায়াতের আমীর মাহের আলী, সেক্রেটারি মুসলেম উদ্দিন, চুয়াডাঙ্গা পৌর শাখার আমীর হাসিবুল ইসলাম, সেক্রেটারি মোস্তফা কামাল, আসমানখালী-গাংনী থানা আমীর আব্বাস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


অনুষ্ঠানে আলমডাঙ্গা বণিক সমিতি, বিভিন্ন ব্যবসায়িক সংগঠন এবং জামায়াতের বিভিন্ন ইউনিয়ন শাখার পক্ষ থেকে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল ও চুয়াডাঙ্গা-2 আসনের সংসদ সদস্য রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। পরে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপস্থিত অতিথিরা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল