
(৮ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ আপডেট: ৫:২০ পূর্বাহ্ন
সিলেটের শিবগঞ্জ বাজারে অবস্থিত “দি পূর্বানী ফার্মেসী”-এর স্বত্বাধিকারী ও দক্ষ ফার্মাসিস্ট ফাতেমা সুলতানা স্বাস্থ্যসেবা ও উদ্যোক্তা জগতে এক পরিচিত নাম। মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে তিনি দীর্ঘদিন ধরে আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তার পরিচালিত ফার্মেসিতে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্যসেবা সংক্রান্ত পরামর্শও প্রদান করা হয়, যা তাকে স্থানীয় মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে।
স্বাস্থ্যসেবার পাশাপাশি ফাতেমা সুলতানা কৃষিভিত্তিক উদ্যোক্তা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি “যৌথ এগ্রোফার্ম”-এ শেয়ার পার্টনার হিসেবে যুক্ত থেকে কৃষি ও উৎপাদনমুখী উদ্যোগে ভূমিকা রাখছেন। তার এই বহুমুখী উদ্যোগ সিলেটের উদ্যোক্তা সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।
ফাতেমা সুলতানা কেবল একজন উদ্যোক্তাই নন, তিনি একজন সক্রিয় সংবাদকর্মীও। তিনি বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি দৈনিক সুদিন পত্রিকার মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। সাংবাদিকতা পেশায় দক্ষতা অর্জনের লক্ষ্যে তিনি প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
স্বাস্থ্যসেবা, কৃষি উদ্যোগ এবং সাংবাদিকতা—এই তিন ক্ষেত্রেই সমানভাবে কাজ করে ফাতেমা সুলতানা সিলেটের উদ্যোক্তা মহলে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। তার পরিশ্রম, নিষ্ঠা ও সাফল্য নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছে।
স্থানীয়রা মনে করেন, মানুষের কল্যাণে তার এই বহুমুখী উদ্যোগ সিলেটের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।