banglahour

সেলিনা আক্তার চৌধুরী: নারী শক্তির এক উজ্জ্বল উদাহরণ

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৮ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ৫:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:২০ পূর্বাহ্ন

সিলেটের সেলিনা আক্তার চৌধুরী নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সিলেটের ঐতিহ্যবাহী নোটারি ক্লাব অব সিলেট মিড টাউনের ৩৭ বছরের ইতিহাসে প্রথম নারী সভাপতি এবং সিলেট বিভাগীয় নারী ক্রিকেট দলের প্রথম নারী ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করে অনন্য নজির স্থাপন করেছেন। তার এই অর্জন সিলেটের নারীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।


সেলিনা আক্তার চৌধুরী একজন সফল উদ্যোক্তাও। তিনি সিলেট থেকে প্রকাশিত গণমাধ্যম ‘সিলেট বয়েজ’-এর প্রকাশক এবং বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-এর একজন প্রযোজক। পাশাপাশি তিনি জালালাবাদ অ্যাসোসিয়েশনের জীবন সদস্য, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ইন্টারসিটি সদস্য, উইমেন চেম্বারের জার্নালির উপদেষ্টা এবং ক্লিন সিটি সিলেট উদ্যোগের সঙ্গে পারিবারিকভাবে যুক্ত।
নারী দিবস প্রসঙ্গে তিনি বলেন, “নারী দিবস এলেই মনে হয়, এখনো নারীরা পুরোপুরি স্বাধীন নয়। বিশেষ করে কর্মক্ষেত্রে নারীরা এখনো প্রত্যাশিত স্বাধীনতা পায়নি।


তবে নিজের কর্মদক্ষতা, সাহস ও নেতৃত্বের মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন—সুযোগ পেলে নারীরাও সব ক্ষেত্রে সফল হতে পারে। সেলিনা আক্তার চৌধুরীর এই সাফল্য সিলেটের নারীদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার পথচলা প্রমাণ করে, দৃঢ় ইচ্ছাশক্তি থাকলে নারীরাও সমাজের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল