banglahour

রাজধানীতে ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ

ধর্ম | ডেস্ক রির্পোট

(৩ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ১১:২২ পূর্বাহ্ন

ঢাকা: পবিত্র মাহে রমজান উপলক্ষে সামাজিক সংগঠন 'ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন' রাজধানী ঢাকার পল্টন এলাকায় দুস্থদের মাঝে সেহরি ও ইফতার ফুড প্যাক বিতরণ করেছে। 

শনিবার (০৭ মার্চ) দুপুরে সেহরি ও ইফতার ফুড প্যাক বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।  

ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার মহাসচিব একরাম উল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য সুলতান উদ্দিন ও আব্দুর রহমানসহ সংগঠনের সদস্যবৃন্দ।  

প্রধান অতিথির বক্তব্যে কামাল হোসেন এমপি, ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশনের মানবিক ও সামাজিক কার্যক্রমের প্রশংসা করে বলেন, "রমজানের এই পবিত্র মাসে সাধারণ মানুষের কষ্ট লাঘবে বিত্তবান ও সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে। ভয়েস অব ইনসাফ ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা সত্যিই প্রশংসনীয়।" আগামীতেও সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সংগঠনের দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মজিবুর রহমান জানান, ফাউন্ডেশনটি প্রতিষ্ঠালগ্ন থেকেই আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে এবং পুরো রমজান মাস জুড়ে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় তিনি সংগঠনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের চিত্র তুলে ধরে সংগঠনের কার্যক্রমের সাথে সম্পৃক্ত হয়ে সহযোগিতায় এগিয়ে আসতে উপস্থিত অতিথিবৃন্দের প্রতি আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল