banglahour

নারী দিবসে নারীদের ক্ষমতায়নের আহ্বান সিলেট উইমেন চেম্বারের সভাপতির

সারাদেশ | বিলকিস আক্তার সুমি। ব্যুরো প্রধান । সিলেট ।

(৪ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ১১:২৫ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকল নারীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে সিলেট উইমেন চেম্বারের সভাপতি লুবানা ইয়াছমিন শম্পাবলেছেন, নারীরাই সমাজের শক্তি এবং পরিবারের কেন্দ্রবিন্দু। তাদের স্বপ্ন ও আশা ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি তৈরি করে।

তিনি বলেন, নারীদের নিজেদের অধিকার প্রতিষ্ঠা এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য সাহসের সঙ্গে এগিয়ে আসতে হবে। সমাজে নারীর ক্ষমতায়ন, সমতা ও শান্তি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

জানা যায়, সাংগঠনিক জীবনের শুরু থেকেই নারী উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে আসছেন লুবানা ইয়াছমিন শম্পা। তিনি সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর সাধারণ সদস্য হিসেবে সংগঠনে যোগ দেন। ধীরে ধীরে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত করে সংগঠনের নেতৃত্বে উঠে আসেন।

তার মতে, সাংগঠনিক কাজ শুধু পরিচিতি লাভের জন্য নয়; বরং উদ্যোক্তা ও ব্যবসায়ী নারীদের পাশাপাশি সমাজের অবহেলিত মানুষের সুখ-দুঃখের সাথী হওয়াই প্রকৃত লক্ষ্য।

বর্তমানে সিলেট উইমেন চেম্বারে ২৭৪ জন অর্ডিনারি সদস্য এবং ৫০ জন সহযোগী সদস্য রয়েছেন। তাদের নিয়ে সংগঠনটি নারী উদ্যোক্তাদের উন্নয়ন ও ক্ষমতায়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।

লুবানা ইয়াছমিন শম্পা বলেন, তার প্রধান লক্ষ্য সিলেটের নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তোলা। এজন্য তিনি প্রশিক্ষণ, নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক সহায়তার মাধ্যমে তাদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, নারী উদ্যোক্তাদের উন্নয়নে তার এই উদ্যোগ সমাজে নারীর ক্ষমতায়নের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল