banglahour

আনন্দ টিভির অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের টঙ্গীর বাসায় হামলা

অপরাধ | গাজিপুর প্রতিনিধি।

(৭ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ১:৫৬ অপরাহ্ন

আনন্দ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর জয়নাল আবেদীনের টঙ্গীর বাসায় হামলার ঘটনা ঘটেছে। শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে গাজীপুরের টঙ্গীর সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের পেছনে অবস্থিত তার বাসায় একদল দুর্বৃত্ত হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।


জানা যায়, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়। ঘটনার সময় জয়নাল আবেদীন বাসায় উপস্থিত ছিলেন না।
হামলাকারীরা বাসার জানালা ভাঙচুর করে এবং ভেতরে থাকা পরিবারের সদস্যদের উদ্দেশে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একই সঙ্গে জয়নাল আবেদীনকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও দুর্বৃত্তরা একবার তার বাসায় হামলা চালিয়েছিল। বারবার এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় তার পরিবার নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।


এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল