banglahour

যাত্রাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি; দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(৫ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ৩:৫১ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে ফুটপাত দখলমুক্ত অভিযানের সময় কর্তব্যরত পুলিশ সদস্যকে হুমকি দেওয়ার ঘটনায় দুইজনকে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো-১। মোঃ তুহিন (২৪) ও ২। মোঃ আরিফ (৩০)।

শনিবার (৭ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে মাওয়া ইনকামিং রোড এবং শহীদ ফারুক সরণীতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোঃ তুহিন ও আরিফ কর্তব্যরত পুলিশ সম্পর্কে আপত্তিকর মন্তব্য ও বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। তাৎক্ষণিক দায়িত্বরত পুলিশ তাদের আটক করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করলে বিজ্ঞ আদালত উভয়কে ০৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ফুটপাত হকারমুক্ত ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম
উপ-পুলিশ কমিশনার
মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
মোবাইল: ০১৩২০-০৩৮০০০

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল