
(৪ মাস আগে) ৮ মার্চ ২০২৬, রবিবার, ৪:৩৭ অপরাহ্ন
জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, বৈদেশিক মুদ্রা ও রেমিটেন্স আয়ের প্রধান উৎস দেশের প্রায় দুই কোটি শ্রমিক। তাদের পরিশ্রমের আয়ই জাতীয় অর্থনীতির অন্যতম প্রধান জোগানদাতা। অথচ এই শ্রমিকরাই আজ অবহেলিত, লাঞ্ছিত ও বঞ্চিত।
রোববার (৮ মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর একটি কমিউনিটি সেন্টারে ‘শ্রম পরিস্থিতি ও শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা’ শীর্ষক জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শ্রমিক দলের বিভাগীয় সভাপতি মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শেখ মো. আব্দুস সোবহান, জেলা সাধারণ সম্পাদক মফিদুল আলম মোহনসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।