banglahour

নতুন সরকারের খালকাটায় মিলতে পারে বিদ্যুৎ ও মাছ

জাতীয় | তাহিরুল ইসলাম। বিশেষ প্রতিনিধি।

(২ মাস আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ৪:০১ অপরাহ্ন

নতুন সরকারের খাল পুনরুদ্ধার ও খালকাটা কর্মসূচির মাধ্যমে একসঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও মাছ চাষের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে দেশের বিদ্যুৎ খাত শক্তিশালী হবে, অন্যদিকে বাড়বে প্রোটিন বা আমিষের জোগান।


বিশ্লেষকদের মতে, ‘পাওয়ার’ (বিদ্যুৎ) ও ‘প্রোটিন’—এই দুই ‘পি’ একসঙ্গে নিশ্চিত করা সম্ভব খালভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে। দেশজুড়ে পুনরুজ্জীবিত খাল নেটওয়ার্ক শুধু পানি ব্যবস্থাপনাই উন্নত করবে না, বরং নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন ও মৎস্যসম্পদ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কার ঐতিহাসিক খালকাটা কর্মসূচিকে ভিত্তি করে বর্তমান সরকার যদি দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার খাল নেটওয়ার্কের মাত্র ১০ শতাংশও কার্যকরভাবে কাজে লাগাতে পারে, তবে সেখান থেকে কয়েক গিগাওয়াট নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন সম্ভব। একই সঙ্গে খালগুলোতে মাছ চাষের মাধ্যমে দেশের প্রোটিনের চাহিদা পূরণে বড় অবদান রাখা যাবে।


বিশেষজ্ঞরা আরও মনে করেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষি জমি রক্ষা পাবে, জলাবদ্ধতা কমবে এবং বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত এলএনজি আমদানির ওপর নির্ভরশীলতাও কমে আসবে। ফলে প্রতিবছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা সম্ভব হবে।


তাদের মতে, পরিকল্পিতভাবে খাল পুনরুদ্ধার, পানি প্রবাহ নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের সম্পৃক্ততার মাধ্যমে এই উদ্যোগ দেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল