banglahour

সুষ্ঠু নির্বাচন না করতে পারলে পতদ্যাগ করব

জাতীয় | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৪:২৩ অপরাহ্ন

ঢাকা:  সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমরা কোনো কম্প্রোমাইজ (আপস) করবো না। শতভাগ সুষ্ঠু নির্বাচনের গ্যারান্টি দিচ্ছি। সুষ্ঠু নির্বাচন না করতে পারলে আমরা দায়িত্ব থেকে সরে যাবো, পদত্যাগ করব।

বৃহস্পতিবার (১৬ মার্চ) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই লেবেল প্লেয়িং ফিল্ড থাকা। ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে তাদের ইচ্ছেমতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে হয়, নির্বাচনের ফলাফল যাতে সঠিকভাবে প্রতিফলিত হয় ভোটারদের ইচ্ছার ও সেটা আমাদের দায়িত্ব।  সে দায়িত্ব পালনের প্রতি আমাদের শতভাগ অঙ্গীকার রয়েছে। আমরা সেটা করবো।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল