
(৮ মাস আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ৪:১৬ অপরাহ্ন
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে জ্বালানি তেল নিয়ে যে সংকটের কথা বলা হচ্ছে, বাস্তবে তেমন কোনো সমস্যা নেই। সরকারের কাছে পর্যাপ্ত পরিমাণ পেট্রল মজুদ রয়েছে এবং পর্যায়ক্রমে তা সরবরাহ করা হবে।
সোমবার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
সভায় জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসাইন, ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ, মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ফুলবাড়িয়া আসনের সংসদ সদস্য কামরুল হাসন মিলন, গফরগাঁও আসনের সংসদ সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল, ফুলপুর আসনের সংসদ সদস্য মাহমুদুল্লাহ এবং পুলিশ সুপার মিজানুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।