banglahour

প্যারিসে সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের দোয়া ও ইফতার

প্রবাস | আবু তাহির, বিশেষ প্রতিনিধি।

(১ মাস আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ৫:২৪ অপরাহ্ন


প্যারিসে বাংলা গণমাধ্যমে কর্মরত  সাংবাদিকদের সম্মানে শাহ গ্রুপের উদ্যোগে  দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার স্থানীয় সময় বিকালে গার দো নর্দের শাহ রেস্তোরাঁর হল রুমে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

দোয়া ও ইফতার মাহফিলে এ সময়  উপস্থিত ছিলেন, শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন শাহ আলম, আমাদের কথা প্রকাশক ফাতেমা বেগম ।


গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রবাস বাংলা সম্পাদক অধ্যাপক অপু আলোম, এটি এন বাংলা ফ্রান্স প্রতিনিধি  দেবেশ বড়ুয়া, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ও আইঅনটিভি ইউকের বিশেষ প্রতিনিধি এনায়েত হোসেন সোহেল , যমুনা টেলিভিশন ফ্রান্স প্রতিনিধি আবু তাহির দুলাল, সময় টিভি ফ্রান্স প্রতিনিধি  লুৎফর রহমান বাবু,এস এ টিভি ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু, দেশ টিভি ফ্রান্স প্রতিনিধি নয়ন মামুন, এন টিভি ইউকের  ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন,বাংলা টিভি ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমদ, চ্যানেল এস ইউকে ও ডিবিসি ফ্রান্স প্রতিনিধি ইকবাল মোহাম্মদ জাফর, বাংলাদেশ প্রতিদিন ফ্রান্স প্রতিনিধি মোসাদ্দেক হোসেন সাইফুল, এটি এন বাংলা ইউকে ফ্রান্স প্রতিনিধি তাজ উদ্দিন, চ‍্যানেল ইউরোপ টিভি ও ঠিকানা পত্রিকা ফ্রান্স প্রতিনিধি জুনেদ ফারহান, এশিয়া পোস্টের সাইফুল ইসলাম রনি প্রমুখ।
ইফতার শেষে  আলোচনায় উপস্থিত সাংবাদিকরা ফ্রান্সে বাংলাদেশী কমিউনিটির বর্তমান অবস্থা, দেশের সার্বিক পরিস্থিতি, বিশ্ব রাজনীতি এবং ফ্রান্সে কর্মরত সাংবাদিকদের নৈতিকতা ও মান  নিয়ে বিভিন্ন দিক তুলে ধরেন । এ সময় তাঁরা বিদেশের মাঠিতে একটি সৃজনশীল ও ঐক্যবদ্ধ কমিউনিটি গড়ার দৃঢ় অভিব্যক্তি ব্যক্ত করেন ।

দোয়া ও ইফতার মাহফিলের আয়োজক শাহ গ্রুপের কর্ণধার সাত্তার আলী সুমন শাহ আলম বলেন , প্রবাসে কর্মরত সাংবাদিকরা দেশ ও কমিউনিটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে কাজ করছেন। ভবিষ্যতেও তারা যেন সবাই একত্রিত হয়ে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে পারে, সে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


ইফতার পূর্বে দেশ, জাতি এবং বিশ্ব মানবতার শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের পাশাপাশি প্রবাসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উন্নতি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন এসএ টিভি ফ্রান্স প্রতিনিধি আব্দুল মালেক হিমু ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: রবিউল হক মাসুদ, ০১৬৮৫২১৭৫২০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল