banglahour

সিলেটের উন্নয়নে মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের সমন্বিত কাজের আহ্বান এম এ মালিকের

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(৬ মাস আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ৭:১৩ অপরাহ্ন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম এ মালিক বলেছেন, সিলেটের শিক্ষা, প্রশাসন ও উন্নয়ন অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য ও কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে।


মঙ্গলবার লেকশোর হোটেলে সিলেট বিভাগের মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, হুইপ, সংসদ সদস্য ও প্রশাসনকে সংবর্ধনা এবং সিলেট বিভাগের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে তিনি এ আহ্বান জানান।
এম এ মালিক বলেন, সিলেট দীর্ঘদিন ধরে শিক্ষা ও প্রশাসনিক ক্ষেত্রে অগ্রগামী অঞ্চল হিসেবে পরিচিত। অতীতে দক্ষ জনশক্তি ও শিক্ষা ব্যবস্থার কারণে সিলেটের সুনাম দেশের সর্বত্র ছড়িয়ে ছিল। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার আহ্বান জানান।


সভায় জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সভাপতি আব্দুর নাসের খান সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন শিল্প, বাণিজ্য ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সংসদ হুইপ জিকে গউসসহ সিলেট বিভাগের বিভিন্ন আসনের সংসদ সদস্য, প্রশাসক ও উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল