banglahour

সিলেটে ঈদুল ফিতরের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(৬ মাস আগে) ৯ মার্চ ২০২৬, সোমবার, ৭:২২ অপরাহ্ন

পবিত্র ঈদুল ফিতর উদযাপনকে সামনে রেখে সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।


সভায় জেলা প্রশাসক বলেন, ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা থাকবে। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা থাকবে।


সভায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সুবর্ণা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা শেষে ২৫ ও ২৬ মার্চ কালরাত্রি ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল