banglahour

সিলেটে পেট্রোল পাম্পে হামলার প্রতিবাদে ধর্মঘটের ডাক মালিকদের

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট

(৭ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১:১৫ অপরাহ্ন

সিলেটে একের পর এক পেট্রোল পাম্পে হামলা, হুমকি ও হেনস্থার ঘটনার প্রতিবাদে প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত সিলেট বিভাগের সব পেট্রোল পাম্পে প্রতীকী কর্মবিরতি ও ধর্মঘট পালন করা হবে।
সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম ও সাধারণ সম্পাদক হুমায়ূন আহমদ এক বিবৃতিতে জানান, সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর চৌকিদেখিস্থ উত্তরা পেট্রোলিয়ামে লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করার অনুরোধ করায় কতিপয় উশৃঙ্খল বখাটে তরুণ পাম্পের বিক্রয়কর্মী মিঠু গোয়ালাকে (২২) মারধর করে গুরুতর আহত করে।
নেতৃবৃন্দ বলেন, এ ঘটনাটি বিচ্ছিন্ন নয়। সোমবার শ্রীমঙ্গলের একটি রিফুয়েলিং স্টেশনে এবং রবিবার রাতে সিলেট শহরের আরেকটি রিফুয়েলিং স্টেশনে একইভাবে কর্মচারীদের ওপর হামলা, হেনস্থা ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনা ঘটেছে। এতে পেট্রোল পাম্পের কর্মচারীরা চরম অনিরাপত্তার মধ্যে দায়িত্ব পালন করছেন।


বিবৃতিতে বলা হয়, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালিক-শ্রমিকরা রাত-দিন পরিশ্রম করছেন। সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে সিলেটে জ্বালানি সরবরাহ বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে। এমন পরিস্থিতিতে পেট্রোল পাম্পের কর্মচারীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।


রিফুয়েলিং স্টেশন ও কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট বিভাগীয় শাখা মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে।


এদিকে সংগঠনের পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়েছে। দাবিগুলো হলো—
১. পেট্রোল পাম্পে কর্মরত শ্রমিক-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে কার্যকর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ।
২. হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা।
৩. বিপিসি আরোপিত অযৌক্তিক দৈনিক কোটা পদ্ধতি প্রত্যাহার।
৪. স্বাভাবিক, বাস্তবসম্মত ও কার্যকর জ্বালানি বিপণন ব্যবস্থা পুনর্বহাল।
৫. সিলেট অঞ্চলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি ভিত্তিতে অতিরিক্ত সরবরাহ নিশ্চিত করা।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল