banglahour

ময়মনসিংহে ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সারাদেশ | কাজী মোহাম্মদ মোস্তফা। ময়মনসিংহ প্রতিনিধি।

(৭ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২:২৪ অপরাহ্ন

ময়মনসিংহে নিম্ন আয়ের মানুষের জন্য সরকারিভাবে ভর্তুকি মূল্যে গরুর মাংস ও ডিম বিক্রি শুরু করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।


এই কর্মসূচির আওতায় প্রতিজনকে এক কেজি গরুর মাংস ৬০০ টাকায় এবং ১৪টি ডিম ১০০ টাকায় দেওয়া হচ্ছে। কার্যক্রমটি ঈদের আগের দিন পর্যন্ত চলবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ বলেন, জনগণের আর্থিক অস্বচ্ছলতা লাঘব এবং নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান জনবান্ধব সরকার এ উদ্যোগ গ্রহণ করেছে।


এ সময় জেলা প্রশাসক সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান ও উম্মে হাবিবা মীরা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, প্রাণিসম্পদ বিভাগের বিভাগীয় পরিচালক মনোরঞ্জন ধর এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ওয়াহেদুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল