banglahour

বর্ণিল আয়োজনে ভাসাভি'র ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জাতীয় | ডেস্ক রিপোর্ট।

(৪ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ২:২৯ অপরাহ্ন


 

ঢাকা ১০ মার্চ ২০২৬:

দেশের চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশন মিডিয়ার জনপ্রিয় সব তারকাদের  উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেলো দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ ভাসাভি'র ২১ বছর পূর্তি উৎসব। তারকা শিল্পীদের  উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে রাজধানীর গুলশানস্থ প্রতিষ্ঠানটির শোরুম।

প্রতিবছরই ঈদের আগে ভাসাবির জন্মদিন ঘিরে উৎসবমুখর হয়ে ওঠে এই ফ্যাশন হাউজ। কেক কেটে শুরু হয় জন্মবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা।

এসময় উপস্থিত ছিলেন ভাসাভির ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান মোল্লা, সঙ্গীতশিল্পী রবি চৌধুরী , রিজিয়া পারভীন , আঁখি আলমগীর , চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস, তমা মির্জা, অভিনেতা নীরব, মিডিয়া ব্যক্তিত্ব ফারহানা নিশো, নিউজ প্রেজেন্টার বাবলী ইয়াসমিন, কবি রাজু আলীমসহ টিভি মিডিয়ার বিভিন্ন ব্যক্তিবর্গসহ রাজনীতিক এবং ব্যবসায়ীবৃন্দ। উপস্থিত ছিলেন ফ্যাশন হাউজের নিজস্ব র‍্যাম্প মডেলরাও।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কামাল জামান বলেন, প্রতিষ্ঠার শুরু থেকেই সুনামের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে ভাসাভি। পোশাকের মত ভাসাভি এক্সক্লুসিভ জুয়েলারী এখন ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে।

তিনি বলেন, এক্সক্লুসিভ কালেকশনস এবং কোয়ালিটি ধরে রাখাই আমাদের বিশেষত্ব। এবার ঈদ কেন্দ্র করেও ভাসাবি বরাবরের মতো সেই ধারাবাহিকতা ধরে রাখা হয়েছে।

শিশু-কিশোর, নারী-পুরুষ থেকে শুরু করে ফ্যাশন সচেতন সব বয়সী মানুষের জন্য বিভিন্ন পোশাকে সমৃদ্ধ ভাসাভিতে আগত অতিথিরাও এই ফ্যাশন হাউজের বিশেষত্ব তুলে ধরেন।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল