banglahour

রাজবাড়ীতে প্রথম ধাপে ‘ফ্যামিলি কার্ড’ পেল ১২০১ পরিবার

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি।

(৬ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৩:১৯ অপরাহ্ন

সরকারের পাইলট প্রকল্পের আওতায় রাজবাড়ীতে প্রথম ধাপে ১২০১টি পরিবারের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নে উপকারভোগীদের মাঝে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ডা. রাশেদ আল মাহমুদ তিতুমীর।


জানা গেছে, দেশে ১০টি জেলায় পাইলট প্রকল্প হিসেবে শুরু হওয়া এই কর্মসূচির আওতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে প্রথম পর্যায়ে ১২০১টি পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়।
সরকার দেশের প্রান্তিক, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে এ কর্মসূচি চালু করেছে। এই কার্ডের মাধ্যমে প্রতিটি পরিবার প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা করে সরাসরি নগদ সহায়তা পাবে।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল