banglahour

ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ড বিতরণ: নারীদের ক্ষমতায়নের প্রতি গুরুত্ব দেন মির্জা ফখরুল

জাতীয় | এমদাদুল ইসলাম ভুট্টো। ঠাকুরগাঁও প্রতিনিধি।

(২ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৩:২২ অপরাহ্ন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ফ্যামিলি কার্ড একটি শক্তি, একটি ক্ষমতা।  যার মাধ্যমে নারীরা ক্ষমতায়ন হবেন। যে কার্ড দিয়ে সকলের সামনে দাঁড়াতে পারবেন। যারা দুর্নীতির সাথে যুক্ত হবেন তাদের ক্ষমা নেই।

মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর সম্মিলিত ঈদগাহ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম আনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন , ফ্যামিলি কার্ডের মাধ্যমে শুধু আর্থিক ভাবে লাভবান হবেন  তাই নয়, শুধু নাগরিক হিসেবে নয়, এটার মাধ্যমে পারিবারে আপনার অবস্থান দৃঢ় হবে। নারীদের ক্ষমতায়েন করতে গেলে শক্তি দরকার। পরিবারে খেতে মায়েদের সম্মান অনেক বেশি।

তিনি আরো বলেন,  আমি আপনাদের কাছে ঋণী। কি জন্য আপনারা আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি আপনাদের সাথে ওয়াদা করেছিলাম সে ওয়াদাগুলো ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছি। ইতিমধ্যে ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের জন্য স্থান নির্ধারণ হয়ে গেছে, যাক আমি অর্থবছরে কার্যকর হবে। আপনি জানেন এই অঞ্চল কৃষি নির্ভর অঞ্চল। কৃষকের শেষের জন্য বরেন্দ্র প্রকল্পের মাধ্যমে কৃষকের শেষের ব্যবস্থা করা হয়।

তিনি বলেন যুবসমাজকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সকলকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। মাদক প্রতিরোধে শুধু পুলিশকে এগিয়ে আসলে হবে না,এর পাশাপাশি সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে।

মন্ত্রী বলেন এই কার্ড ধীরে ধীরে সকল মানুষই পাবেন। আজকে এই স্টেজে যারা আছেন জেলা প্রশাসক, পুলিশ সুপার থেকে শুরু করে সকলেই এই কার্ড পাবেন।

এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. আব্দুস সালাম, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, জেলা প্রশাসক ইরশাত ফারজানা, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন‌, জেলা পুলিশ সুপার বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হক সুমনসহ অনেকে।

 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল