banglahour

চরপুক্ষিয়ায় আঃ বাতেন জামে মসজিদে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সারাদেশ | মিয়া মোহাম্মদ ছিদ্দিক, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

(৬ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৭:৩৩ অপরাহ্ন

পবিত্র মাহে রমজান উপলক্ষে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চরপুক্ষিয়া বিলপাড় আঃ বাতেন জামে মসজিদ ও মহল্লাবাসীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার সন্ধ্যায় মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় শতাধিক রোজাদার স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। ইফতারের আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


চরপুক্ষিয়া আঃ বাতেন জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম।


এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম ফারুক চাষী, উপজেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক ও আতিকুল ইসলাম আতিক, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম জায়দুল, উপজেলা কৃষক দলের সভাপতি আজিজুল হক শাজাহান, জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুর্শিদ উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নুরুজ্জামান মামুন, কটিয়াদী কলেজের সাবেক এজিএস সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল হক মেনু, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম সেতু, কটিয়াদী বাজার বণিক সমিতির সদস্য জুবের আলম শরিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


অনুষ্ঠানের শেষে এলাকার প্রয়াত পূর্বপুরুষদের রূহের মাগফিরাত এবং অসুস্থ ব্যক্তিদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল