banglahour

সিলেটে জ্বালানি তেলের তীব্র সংকট, সরবরাহ না বাড়ালে ডিপো থেকে তেল সংগ্রহ বন্ধের হুমকি

সারাদেশ | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(৬ মাস আগে) ১০ মার্চ ২০২৬, মঙ্গলবার, ৭:৩৪ অপরাহ্ন

সিলেটে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে বলে জানিয়েছেন পেট্রোলিয়াম পাম্প মালিকরা। তাদের দাবি, প্রতিদিন প্রায় ১০ লাখ লিটার তেলের চাহিদা থাকলেও সরবরাহ দেওয়া হচ্ছে মাত্র এক লাখ লিটার। ফলে পাম্প মালিকদের জনগণের মুখোমুখি হতে হচ্ছে।


মঙ্গলবার বিকেলে সিলেটে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান।
তিনি বলেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় গ্রাহকদের চাপ সামাল দিতে পাম্প মালিকরা চরম সংকটে পড়েছেন। এ অবস্থায় গত তিন দিনে সিলেটের কয়েকটি পেট্রোল পাম্পে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।


ব্যারিস্টার রিয়াসাদ আজিম আদনান বলেন, দ্রুত চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করা না হলে সিলেটের পাম্প মালিকরা ডিপো থেকে তেল সংগ্রহ বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। 

উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
অফিস: ৩৯২, ডি আই টি রোড (বাংলাদেশ টেলিভিশনের বিপরীতে),পশ্চিম রামপুরা, ঢাকা-১২১৯।
যোগাযোগ: তাহিরুল ইসলাম, ০১৭৭৮০০৪৭০০ contact@banglahour.com
অফিসিয়াল মেইলঃ banglahour@gmail.com
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল