
(৭ মাস আগে) ১১ মার্চ ২০২৬, বুধবার, ৩:৪৮ অপরাহ্ন
১১ মার্চ,এম এ হালিম, ভৈরব প্রতিনিধি:
ভৈরব প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের রাজ কাচারী মাঠে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। এ সময় প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিকে ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করেন ভৈরব প্রেস ক্লাবের আহবায়ক মোস্তাফিজ আমিন ও সদস্য সচিব সোহেলুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ভিপি মুজিবর রহমান প্রমূখ। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে.এম মামুনুর রশীদ,সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ. এম. আজিমুল হক ভৈরব থানার (ওসি) আতাউর রহমান আকন্দ রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ, স্থানীয় সাংবাদিকবৃন্দ, উপজেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ইফতার শেষে প্রতিমন্ত্রী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করে প্রেস ক্লাবের উন্নয়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন ।